29 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বাকির টাকা চাওয়ায় বিরিয়ানি বিক্রেতাকে ছুরিকাঘাত

বাকির টাকা চাওয়ায় বিরিয়ানি বিক্রেতাকে ছুরিকাঘাত

ছুরিকাঘাত

বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় বাকির টাকা চাওয়া জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (৩৮) নামে এক বিরিয়ানি বিক্রেতাকে আহত হয়েছেন। রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে চারটায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসা হয়।

পরে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। তার অবস্থায় গুরুতর। হাসপাতালে রহমত আলী জানান, মোহাম্মদ আলী জেনেভা ক্যাম্পের বোবা বিরিয়ানি গলিতে পাতিলে করে বিরিয়ানি বিক্রি করেন। গতকাল মুর্শিদ নামে একজনের কাছে পাওনা টাকা চাইলে এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। আজ বিকেল ৩টার দিকে মুর্শিদ, বাবু, নওশাদ ও মাহাতাবসহ কয়েকজন এসে তার পেটে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে ছুরিকাঘাতে আহত হয়ে এক ব্যক্তি ঢাকা মেডিকেলে এসেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী