20 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে ৫ কোটি টাকার ইয়াবাসহ স্কুল দপ্তরি আটক

বান্দরবানে ৫ কোটি টাকার ইয়াবাসহ স্কুল দপ্তরি আটক

বান্দরবানে ৫ কোটি টাকার ইবাবাসহ স্কুল দপ্তরি আটক

বিএনএ, বান্দরবান : বান্দরবানে এক লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ উচহ্লা মার্মা নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) রাত ৮ টায় সোনাইছড়ি ইউনিয়নের মারেগ্যা পাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।

আটক উচহ্লা মার্মা (৪৩) মারোগ্যা পাড়ার বাসিন্দা ক্যাচাছিং মার্মার ছেলে। সে সোনাইছড়ি জুনিয়র হাইস্কুলের দপ্তরি।পাশাপাশি সে সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বলেও জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন,  অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় ১ লাখ ৭১ হাজার ইয়াবা। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা করা হচ্ছে। তার সিন্ডিকেটে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত চলছে। মাদক কারবারিদের কোনো ছাড় নেই। অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী