27 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে হাসপাতালে তথ্যমন্ত্রী

একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে হাসপাতালে তথ্যমন্ত্রী


বিএনএ, ঢাকা : একুশে পত্রিকা সম্পাদক জটিল রোগে আক্রান্ত আজাদ তালুকদারকে দেখতে হাসপাতালে গেলেন  গেলেন  তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এ সময় মন্ত্রী তার  চিকিৎসার খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানান।

শুক্রবার (২১ জুলাই) রাতে রাজধানীর পান্থপথের একটি  হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে যান তিনি। এ সময় আজাদ তালুকদারের পাশে বেশকিছু সময় কাটান এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন মন্ত্রী।

সাংবাদিক আজাদ তালুকদার চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে দেশে ফিরে আসেন। এরপর তথ্যমন্ত্রীর তত্ত্বাবধানে বর্তমানে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘ দুই বছরের বেশি সময়  ধরে অসুস্থ আজাদ তালুকদার ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

নিজ এলাকার সন্তান আজাদ তালুকদারের অসুস্থতার শুরু থেকেই নিয়মিত চিকিৎসার খোঁজখবর রাখেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত সাংসদ ড. হাছান মাহমুদ।

সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ আজাদ তালুকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন খুব প্রয়োজন উল্লেখ করে এসময় তথ্যমন্ত্রী বলেন, যে কোনো প্রয়োজনে অতীতের মতো তিনি পাশে থাকবেন এবং তার সুস্থতা কামনা করে সকলের দোয়া কামনা করেন।

এসময় আজাদ তালুকদারের শয্যাপাশে তথ্যমন্ত্রীর সাথে দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ