24 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

বিএনএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে তন্নী (৬) ও আলো মনি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের কামারকোণা গ্রামে এ ঘটনা ঘটে।

তন্নী ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ও আলো মনি একই গ্রামের রুবেল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলতে যায় তন্নী ও আলো মনি। পরে সেখানের একটি পুকুরে নেমে গোসল করতে গেলে তলিয়ে যায় তারা। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী মঠখোলা উপ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুজ্জামান মিয়া বাবু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে