24 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২৭ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২৭ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২৭ জুলাই

বিএনএ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো চারটি বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। চারটি বিষয়ে অনার্স কোর্স হচ্ছে- এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর থেকে এই বিষয়গুলোর ক্লাস শুরু হবে।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কোর্সগুলোর কার্যক্রম পরিচালিত হবে। ওই প্রোগ্রাম/ বিষয়গুলোর সব শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে