27 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সম্ভাব্য তিন উত্তরসূরির নাম ঘোষণা দিলেন খামেনি

সম্ভাব্য তিন উত্তরসূরির নাম ঘোষণা দিলেন খামেনি


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন বলে জানা গেছে। এই ঘটনার সাথে পরিচিত তিন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলি হামলায় নিহত শীর্ষ সামরিক কমান্ডারদের জায়গায় নিয়োগ শুরু করেছেন।

জানা গেছে, খামেনির ঘোষণা করা তিনজন উত্তরসূরির মধ্যে তার পুত্র মোজতবার নাম নেই। এর আগে প্রতিবেদনে জানানো হয়েছিল, খামেনির পুত্র মোজতবাকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ৮৬ বছর বয়সী খামেনি এই আশঙ্কা  সম্পর্কে সচেতন যে, ইসরাইল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে।  ইরানি কর্মকর্তাদের মতে, এই ঘটনাকে তিনি শহীদ হিসেবে দেখবেন।

এই হুমকির আলোকে, খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা – বিশেষজ্ঞ পরিষদকে দ্রুত পদক্ষেপ নেয়ার এবং তার ব্যক্তিগতভাবে পেশ করা তিনটি নাম থেকে একজন উত্তরসূরি নির্বাচন করার নির্দেশ দেয়ার বিরল পদক্ষেপ নিয়েছেন।

তবে খামেনির প্রস্তাব করা তিনটি নাম প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল অথবা আমেরিকা তাকে হত্যার চেষ্টা করতে পারে বলে খামেনি বিশ্বাস করেন, আর সে কারণেই তিনি ইলেকট্রনিক যোগাযোগ স্থগিত করে একজন ‘বিশ্বস্ত সহকারীর’ মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলছেন।

স্বাভাবিক পরিস্থিতিতে, ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি কয়েক মাস সময় নিতে পারে। কারণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকতে পারেন।

কিন্তু দেশটি এখন যুদ্ধের মধ্যে থাকায়, কর্মকর্তারা নিউ ইয়র্কটাইমসকে বলেছেন যে, খামেনি ইসলামী প্রজাতন্ত্র এবং তার উত্তরাধিকার উভয়কেই সুরক্ষিত করার জন্য দ্রুত এবং নিয়ন্ত্রিত স্থানান্তর নিশ্চিত করতে চান।

এদিকে, কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনি  তিনি নিহত হলে সর্বোচ্চ নেতার পদ গ্রহণের জন্য তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন