31 C
আবহাওয়া
৩:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পাহাড়ি ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ চারদিন পর উদ্ধার

পাহাড়ি ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ চারদিন পর উদ্ধার


বিএনএ, কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফাত্রাঝিরি ঝর্ণায় ঘুরতে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ হওয়া কিশোর মেহরাব হোসাইনের (১৮) মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে কক্সবাজারের উখিয়ার রেজুখাল মোহনায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছাতে দেরি হলে স্থানীয়রা মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহত মেহরাব উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার মনজুর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ১৮ জন বন্ধু-বান্ধবসহ মেহরাব বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি ঝরনায় ঘুরতে যান। ফেরার পথে হঠাৎ পাহাড়ি ঢলে খালের পানি বেড়ে গিয়ে বাঁশের সাঁকো ভেঙে পড়ে। পার হওয়ার সময় মেহরাব পানির স্রোতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবার ও স্থানীয়রা লাগাতার চতুর্থ দিন পর্যন্ত খোঁজ চালিয়ে যান। অবশেষে শুক্রবার তার মরদেহ উদ্ধার হয়।

স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম বলেন, নিহতের মরদেহ এলাকায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। কান্নায় আকাশ ভারি হয়ে ওঠে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে স্থানীয়রা বাড়িতে নিয়ে যান। পুলিশ গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন,ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী