24 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে কার-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলে কার-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ২


বিএনএ, ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষে দুইজন মারা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। শুক্রবার (২১ জুন) সকাল ৯ টার দিকে মধুপুর পৌর শহরের মালাউবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. নূরুল আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে ডাক্তাররা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে মালাউবাড়ী এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রাসহ ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার একজন যাত্রী মারা যায়। আহত হয় ৯ জন। এরপর তাদেরকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় ।

বিএনএ/ ওজি/ হাসনা


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে