18 C
আবহাওয়া
১০:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, বন্দর কর্মচারী জেল হাজতে

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, বন্দর কর্মচারী জেল হাজতে


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করায় যুগল কুমার মন্ডল (৩৪) নামে এক বন্দর কর্মচারীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার (২১ জুন) ভিকটিম চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে জবানবন্দি দিয়েছে।

এরআগে রোববার (১৮ জুন) যুগল কুমার মন্ডলকে পুলিশ  আদালতে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার এসআই মো. রেজাউল হক।

গ্রেপ্তার যুগল কুমার মন্ডল নওগাঁ জেলার মান্দার রায়পুর অশ্বিনী কুমার মন্ডলের বাড়ির অশ্বিনী কুমার মন্ডলের ছেলে। বর্তমানে মধ্যম গোসাইলডাঙ্গার যুবক ক্লাবের উত্তর পাশের ৬ষ্ট তলা ভবনের বাসিন্দা। এছাড়া তিনি চট্টগ্রাম বন্দরের ট্রাফিক বিভাগে কর্মরত।

মামলার এজাহারে জানা যায়, ভিকটিম চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। বর্ণিত অভিযুক্ত যুগল কুমার মন্ডল ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভিকটিমের পাশের বাসায় ব্যাচেলার হিসেবে ভাড়া থাকতো। সে সুবাদে প্রায়  ভিকটিমের সাথে কথা বলা এবং তাদের বাসায় আসা-যাওয়া ছিল। একপর্যায়ে অভিযুক্তের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ভিকটিমের মা যুগল কুমার মন্ডলকে কথা না বলার জন্য অনুরোধ করেন। কিন্তু তারপরও বিভিন্ন সময়ে ভিকটিমকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করত। ভিকটিম বিষয়টি লজ্জায় কাউকে বলেনি। ভিকটিমের গ্রামের বাড়িতে গেলে যুগল কুমার মন্ডল জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি ভিকটিম তার মাকে জানালে থানায় মামলা দায়ের করে।

এসআই মো. রেজাউল হক জানান, গ্রেপ্তার যুগল কুমার মন্ডল জিজ্ঞাসাবাদে সে বিয়ের মিথ্যা আশ্বাসে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করার বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। তাকে আদালতে প্রেরণ করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়। আজ বাদি আদালতে জবানবন্দি দিয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী