24 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জামালপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জামালপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিএনএ, জামালপুর: জামালপুর সদরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যার দিকে উপজেলার গাংকান্দা গ্রামে শিশু দুইটির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

নিহত শিশু হিমি (৬) একই গ্রামের হিরা মিয়ার মেয়ে ও তাসফিয়া (৯) প্রতিবেশী কাসেম আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে গাংকান্দায় শিশু দুইটি খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের না পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পাশের একটি পুকুরে নেমে খোঁজা শুরু করলে তাদের মরদেহ পাওয়া যায়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, জামালপুর সদর উপজেলার গাংকান্দা গ্রামের দুই শিশু খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম,শিবলু/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে