31 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » অস্ত্র না থাকলে শাবল দিয়ে যুদ্ধ করব : কুলেবা

অস্ত্র না থাকলে শাবল দিয়ে যুদ্ধ করব : কুলেবা


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, তার দেশের সেনাদের কাছে যদি কোনো অস্ত্র না থাকে তাহলেও কিয়েভ সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে। ফলে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে গতি বাড়াতে হবে। অন্যথায় ইউক্রেনের সেনাদের নিহত হওয়ার জন্য তাদেরকে দায় নিতে হবে।

জার্মান গণমাধ্যম এআরডি’র এক টকশো অনুষ্ঠানে কুলেবা এসব কথা বলেছেন। তিনি বলেন, “যদি আমরা অস্ত্র না পাই, ভালো কথা- আমরা তখন শাবল দিয়ে যুদ্ধ করব। কিন্তু আমরা আমাদেরকে রক্ষা করেই যাব কারণ এটি আমাদের অস্তিত্বের লড়াই।

পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ করে কুলেবা বলেন, যত তাড়াতাড়ি তারা অস্ত্র পাঠাবে তত তাড়াতাড়ি আমরা তা পাব এবং এটি আমাদের জন্য ভালো। যদি তারা অস্ত্র পাঠাতে দেরি করে তখনো আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব তবে তাতে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এবং অনেক মানুষ মারা যাবে।

টকশোতে আরো উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং জার্মানির কয়েকজন রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। কুলেবা জানান, ইউক্রেনের দোনবাস এলাকায় সম্প্রতি রাশিয়ার সঙ্গে যে যুদ্ধ চলেছে তাতে মস্কোর আধুনিক অস্ত্রের মুখে ইউক্রেনের সেনারা টিকতে পারে নি। তিনি আরো বলেন, যেসব পশ্চিমা নেতা রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটানোর কথা বলেন তারা ভুল বলছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী