27 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আন্তর্জাতিক সম্মেলনে কো-চেয়ার জাবি অধ্যাপক

আন্তর্জাতিক সম্মেলনে কো-চেয়ার জাবি অধ্যাপক


বিএনএ, জাবি: থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আয়োজিত ‘ডিজাস্টার রিলায়েন্স অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে কো-চেয়ার হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএসের পরিচালক।

সোমবার (২১ জুন) এই তথ্য জানান অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম। আগামী ২৪ ও ২৫ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় দিনে একটি সেশনের কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন তৌহিদুল ইসলাম। তিনি প্রথম সম্মেলনটিতেও অংশ নিয়েছিলেন।

অধ্যাপক তৌহিদুল ইসলাম বলেন, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত গবেষকরা উপস্থিত থাকবেন। সেখানে অংশ নিতে পারাটা অত্যন্ত আনন্দের এবং একইসাথে গর্বের। এটি আমার এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই সম্মানের একটি বিষয়।

এছাড়া সম্মেলনের জাবির আরও দুই অধ্যাপক ‘বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করবেন। তারা হলেন-ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা ও অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

উল্লেখ, অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম গত দুই দশক ধরে পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। তিনি ডারহাম বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য) থেকে কমনওয়েলথ বৃত্তি প্রোগ্রামের অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন।
তিনি ৬০০ টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন, পিয়ার রিভিউ জার্নাল বইয়ে ৪০ টি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। ড. তৌহিদুল ইসলাম ও ড. পল এর যৌথ সম্পাদনায় ওয়ার্ল্ড লিডিং পাবলিশিং হাউস রাউটলেজ থেকে ‘জিওগ্রাফি ইন কনসেপ্টস মেথডস অ্যান্ড অ্যাপ্লিকেশনস’শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর