29 C
আবহাওয়া
১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২১ মে) বিকেলে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— বাঁশখালীর চাম্বল এলাকার ছৈয়দ নূর (৩৬), বৈলছড়ির নার্গিস আক্তার (৩৬) ও ফখরুদ্দিন (২৬)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তৈলারদ্বীপ এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কার ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বিকেলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত