20 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ৫১ হাজারের বেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে

৫১ হাজারের বেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে


বিএনএ, ডেস্ক :  ৫১ হাজারের বেশি  বাংলাদেশি  হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।বুধবার (২১ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ৯৪৭ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৩৬৪ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

অন্যদিকে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ৯ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। এরমধ্যে চারজন মক্কায় এবং বাকি পাঁচজন মদিনায় মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের (১৪৪৬ হিজরি) ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী