27 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাবি

২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাবি

রাবিতে এখনও ফাঁকা আছে ৫৪ হাজার আবেদন!

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ছুটি শুরু হচ্ছে ৭ জুন থেকে; যা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। তবে বিভাগগুলো চাইলে ছুটির মধ্যেও পরীক্ষা নিতে পারবে। এতে প্রশাসনের কোনো বাঁধা নেই।

রোববার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, “গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে কোনো বিভাগ চাইলে তাদের পরীক্ষা ছুটির মধ্যে নিতে পারবেন। এতে প্রশাসনের কোনো বাঁধা থাকবে না। পরীক্ষার বিষয়ে বিভাগ যেটা মনে করবে তাঁরা সেটা করতে পারবে। অফিস বন্ধ থাকবে ৯ জুন থেকে ১৭ জুন পর্যন্ত। পরে ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত অফিসের সকল কার্যক্রম চলমান থাকবে। পরে ২২ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অফিস ছুটি থাকবে।”

আবাসিক হল বন্ধের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “ছুটিতে আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।”

বিএনএ/সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ