21 C
আবহাওয়া
১:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জার্মানি এবং ইতালি রুবলে দেবে গ্যাসের দাম

জার্মানি এবং ইতালি রুবলে দেবে গ্যাসের দাম


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়ে রাজি হয়েছে জার্মানি এবং ইতালি। এজন্য রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার জন্য জার্মানি এবং ইতালির সরকার তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে অনুমতি দিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করার পর রাশিয়া ঘোষণা করেছিল যে, সে দেশ থেকে গ্যাস নিতে হলে ইউরোপের অবন্ধুসুলভ দেশগুলোকে রুবলের মাধ্যমে দাম পরিশোধ করতে হবে। অন্যথায় এসব দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।

এ প্রেক্ষাপটে জার্মানি এবং ইতালি তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার সুযোগ দেয় যাতে করে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি এড়ানো যায়।

সম্প্রতি পোল্যান্ড, বুলগেরিয়া এবং ফিনল্যান্ড রাশিয়াকে রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাসেলস ইউরোপীয় কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনার পর গ্যাজপ্রম ব্যাংকের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার ব্যাপারে ইতালি এবং জার্মানি সিদ্ধান্ত নেয়।

এদিকে ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে যে, তারা যদি রাশিয়া থেকে বর্তমান চুক্তির আওতায় গ্যাস আমদানি অব্যাহত রাখে তাতে নিষেধাজ্ঞা ভঙ্গ হবে না। তবে রুবল একাউন্ট খোলা হলে তাতে নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে কিনা তা পরিষ্কার করে নি। (পার্সটুড)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী