28 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

বিএনএ বিশ্বডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইহুদীবাদী ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে পশ্চিম তীরের জেনিন এলাকায় অভিযানের সময় ওই কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা জানায়, শনিবার (২১ মে) সকালে ইসরায়েলি বাহিনী হাইফা সড়কে হামলা চালায়। এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইহুদিবাদী বাহিনীর গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত ও ১৮ বছর বয়সী এক কিশোর গুরুতরভাবে আহত হয়েছে। ফিলিস্তিনি মন্ত্রণালয় নিহত কিশোরের নাম আমজাদ আল-ফায়েদ বলে জানিয়েছে।

সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিম তীরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে জেনিন শরণার্থী শিবির তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর মাঝেই প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহকে ইহুদিবাদী সেনারা গুলি করে হত্যা করেছে। এ নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা