31 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বান্দরবানে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

টেকনাফের মেরিনড্রাইভ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

বিএনএ, বান্দরবান :  বান্দরবানের লামায় ঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় এক কুয়েতপ্রবাসীর বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর স্ত্রী ও দুই মেয়ের মরদেহ।

বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পাতলিপাড়ার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি বাইরে থেকে সারা দিন বন্ধ ছিল। বিকেলে পাড়ার লোকজন ও আত্মীয়দের সন্দেহ হয়। পরে জানালায় উঁকি দিয়ে প্রথমে দুই সন্তানের লাশ দেখতে পাওয়া যায়। এ সময় থানায় সংবাদ দিলে পুলিশ এসে দরজা ভেঙে প্রবাসীর স্ত্রী মাজেদা বেগম (৪০), এসএসসি পরীক্ষার্থী মেয়ে রাফি (১৬) ও নয় মাস বয়সী নুরির লাশ উদ্ধার করে। নুর মোহাম্মদ কুয়েতে রয়েছেন।

নুর মোহাম্মদের ছোট ভাই আবদুল খালেক জানান, তাঁর ভাবি মাজেদা বেগম তিন মেয়ে ও মাকে নিয়ে লামা পৌরসভার চম্পাতলিপাড়ার বাড়িতে থাকেন। বৃহস্পতিবার তাঁর বড় মেয়ে ও মা আলীকদমে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা সেখান থেকে ফেরেননি। দুই মেয়ে নিয়ে বাড়িতে ছিলেন মাজেদা বেগম।

বিএনএনিউজ/ এইচ. এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী