22 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

বিএনএ, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলি খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামাল ওই গ্রামের সাইদ শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল সিকদার জানান, সকালে কামাল তার বাবা সাইদ ও ভাগিনা রাজুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে মরিচ ক্ষেতে কাজ করতে যান। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা তিনজন ক্ষেত থেকে দৌড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়। রাজু অজ্ঞান হয়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি এখন সুস্থ আছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, বাঁধুলি খালকুলা গ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!