23 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব কাসেমী গ্রেপ্তার

হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব কাসেমী গ্রেপ্তার

হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব কাসেমী গ্রেপ্তার

বিএনএ,ঢাকা:  হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা খুরশিদ আলম কাসেমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

বুধবার (২১ এপ্রিল) বিকেল সোয়া ৫ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, ২০১৩ সালে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে বিক্ষোভে এ সহিংসতায় জেরে ডাকা হরতালে সারাদেশে উত্তাল অবস্থার তৈরি হয়। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালান হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসব ঘটনায় হেফাজতের প্রায় ১৩ কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সর্বশেষ মঙ্গলবার হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা