27 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু

শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু


বিএনএ, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানখেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে বনবিভাগের মধুটিলা রেঞ্জের আওতাধীন পূর্ব সমশ্চুড়া গ্রামের লালনেংগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতিটি কৃষকের আবাদ করা বোরো ধানখেত রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গেছে।

বন বিভাগ জানান, সন্ধ্যার পর প্রায় ২০টি বন্য হাতির একটি দল পুর্ব সমশ্চুড়া গ্রামের লালনেংগর এলাকায় বাসিন্দা জিয়ারুলের বোরো ধানখেতে খাবারের সন্ধানে হানা দেয়। এ সময় খেতের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি হাতি ঘটনাস্থলেই মারা যায়। সঙ্গে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে তান্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

শেরপুর বনবিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী বলেন, বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। ঘটনাস্থলে ছুটে গেছেন বনবিভাগের লোকজন ও ইআরটি (এলিফেন্ট রেসপন্স টিম) সদস্যরা। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের