21 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে কুপিয়ে মা-ছেলেকে হত্যা

গাজীপুরে কুপিয়ে মা-ছেলেকে হত্যা

গাজীপুরে কুপিয়ে মা-ছেলেকে হত্যা

বিএনএ, গাজীপুর :গাজীপুরে  স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন মফিজ নামে এক রিকশাচালক।রোববার(২০ মার্চ) দিবাগত গভীর রাতে গাজীপুর মহানগরের বোর্ড বাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- রহিমা (৩৮) ও তার ছেলে রোকন (১৭)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব কলমেশ্বর এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থাকতো রহিমা বেগম। রোববার রাতে সবাই ঘুমিয়ে পড়লে মফিজ ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী রহিমা বেগমকে কুপিয়ে হত্যা করেন। এসময় রহিমার ছেলে রোকন ঘুম থেকে জেগে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করেন। পরে মফিজ পালিয়ে যায়।

নিহত রহিমার স্বজনরা জানান, কয়েকদিন ধরে রাতে কথা কাটাকাটি করতেন তারা। বিভিন্ন সময় স্ত্রী-সন্তানকে মারধর করতেন মফিজ। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজ। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করেন। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান মফিজ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী