18 C
আবহাওয়া
১০:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হজের বিশেষ নির্দেশনা সৌদি সরকারের

হজের বিশেষ নির্দেশনা সৌদি সরকারের


বিএনএ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে হজের বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি সরকার।নির্দেশনায় বলা হয়,  এ বছর শুধু ১৮ থেকে ৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন। আর ১৮ বছরের নিচে এবং ৬০ বছরের ওপরে কেউ অংশ নিতে পারবেন না।সম্প্রতি সৌদি আরব থেকে প্রকাশিত ওকাজ পত্রিকা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে।

তারা জানিয়েছে, হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।এ ছাড়া সৌদি আরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা কোভিড-১৯ পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে এবং সৌদি আরবে আসার পর ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে।

হজের সময় স্বাস্থ্য প্রটোকল প্লান অনুযায়ী হাজী এবং হজের কর্মীরা আলাদা ব্যাজ পরিধান করবেন। পাশাপাশি পরস্পরের মাঝে অন্তত দেড় মিটার দূরত্ব রাখতে হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা