30 C
আবহাওয়া
৭:০৬ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু বৃহস্পতিবার

ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু বৃহস্পতিবার

ডিগ্রি

বিএনএ, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ১ম বর্ষের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই পরীক্ষায় ৬৭১টি কেন্দ্রে এক হাজার ৯১১টি কলেজের ৩ লাখ ৫৩ হাজার ১০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সংশোধিত সময়সূচি অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে এ পরীক্ষা শুরু হবে। আগামী ১৩ মে ২০২৪ তারিখ এই পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।

পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের