28 C
আবহাওয়া
৬:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে ঝিনু বড়ুয়া (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় পৌরসভার আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝিনু বড়ুয়া উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুবল মিস্ত্রী বাড়ির চিত্ত বড়ুয়ার স্ত্রী। তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জননী।

নিহতের ছেলে তপু বড়ুয়া বলেন, আমার মা মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়সময় বাইরে হাঁটতে বের হয়ে যেতেন। ঘটনার দিনও সকাল সকালে তিনি ঘর থেকে বের হয়ে রেললাইনের দিকে চলে যান। এ সময় চট্টগ্রামগামী ট্রেনে কাটা পড়ে আমার মা নিহত হন।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম জানান, আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা