28 C
আবহাওয়া
৪:৫০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে হত্যার ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবুল মনসুরকে (৪৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২০ ফেব্রুয়াারি) রাত ৯ টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল মনসুর জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পন্তারী গ্রামের গ্রেফতার আবুল মনসুরের সাথে প্রতিবেশি আব্দুল কাদেরের ছেলে নিহত (ভিক্টিম) মো. বাচ্চু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ২০০৩ সালের ২ ডিসেম্বর বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করে আবুল মনসুর ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। হত্যার পর থেকে আবুল মনসুর পলাতক ছিলেন।

পরে এই ঘটনায় ভিকটিমের চাচা আব্দুল জলিল বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২১ সালে জালাল উদ্দিন, তার দুই ছেলে আবুল মনসুর ও বাচ্চু এবং জালাল উদ্দিনের স্ত্রী আহার বানুর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আসামি আবুল মনসুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু