34.7 C
আবহাওয়া
৭:০৭ অপরাহ্ণ - জুন ৩, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন ৩০০ আসনেই, ব্যালট পেপার ছাপা শুরু মধ্যরাতে

নির্বাচন ৩০০ আসনেই, ব্যালট পেপার ছাপা শুরু মধ্যরাতে


বিএনএ, ঢাকা : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আজ মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।

বুধবার (২১ জানুয়ারি) অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সম্পর্কিত এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম ওই বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান।

তিনি নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে জানান, পাবনা -১ ও পাবনা-২ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ