বিএনএ,কুমিল্লা: কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
মঞ্জুরুল আহসান মুন্সী একই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী।
মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন বলেও জানিয়েছেন আইনজীবী।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ হয়। ইসির ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টে রিট করেন মুন্সী।
বিএনএ/ ওজি
![]()

