27 C
আবহাওয়া
১০:৪৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মানিকনগর ও রামপুরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মানিকনগর ও রামপুরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবেনা যেসব এলাকায়

ঢাকা: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মেঢাবিবি-৩-এর আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব মানিকনগর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে এক অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবারের (২১ জানুয়ারি)অভিযান পরিচালনাকালে উত্তর মানিকনগর বালুর মাঠ পাকা রাস্তা এলাকায় স্থানীয় কয়েকটি বাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ পাওয়া যায়। এসময় তাৎক্ষণিকভাবে প্রায় ১৩টি বাসার ৭৫টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন বন্ধ করা হয় এবং ৫টি পৃথক মামলায় ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এতে প্রতিদিন রাষ্ট্রের ১৫৭৫ সিএফটি গ্যাস সাশ্রয় হবে।

এছাড়া, এলপিজি গ্যাসের লাইসেন্স না থাকায় রামপুরার এইচ টি এইচ রিফুয়েলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

 

বিএনএ,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা