24 C
আবহাওয়া
৩:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজধানীতে সাংবাদিকের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবীতে নিজ বাসার বারান্দা থেকে বিপ্লব জামান নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পল্লবী সাংবাদিক প্লটের রোড নম্বর ৭ এলাকার একটি ভবনের ফ্লাটের বারান্দা থেকে বিপ্লব জামানের মরদেহ উদ্ধার করা হয়। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ শুরু করেছে। দরজার ফাঁক দিয়ে দেখা গেছে মরদেহটি বারান্দায় পড়ে ছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মরদেহটি পচতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত ব্যক্তি ‘বিজনেস এক্সপ্রেস’ নামে একটি পত্রিকায় কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মৃত্যু কি ভাবে হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী