21 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে ট্রাক চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

ধামরাইয়ে ট্রাক চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত


বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে গাছ বোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা জেসমিন আক্তার (৩০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম বাজারে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার উপজেলার বালিয়া ইউনিয়নের দুনীগ্রাম এলাকার ইউসুফ আলীর স্ত্রী। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়,প্রতিদিনের মতোগার্মেন্টস ছুটি শেষে বাড়ি ফিরছিলেন জেসমিন আক্তার।ইজিবাইকযোগে বাড়ি ফেরার পথে কাওয়ালিপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের নবগ্রাম বাজারে পৌঁছালে সামনের থেকে আসা একটি গাছ বোঝাই ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এতে জেসমিন আক্তার মাটিতে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা বলেন, ট্রাক চাপায় ঘটনা স্থলেই পোশাক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী