28.4 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » মেটার নতুন প্রযুক্তি আসছে

মেটার নতুন প্রযুক্তি আসছে

মেটা

বিএনএ, তথ্য ও প্রযুক্তি ডেস্ক : মানুষের কথোপকথন, দৃশ্য এবং লেখা থেকেই তথ্য সংগ্রহ করতে পারতে সক্ষম প্রযুক্তি তৈরি করেছে মেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের গবেষকরা।

মেটার সিইও মার্ক জাকারবার্গ আধুনিক এই এআই পদ্ধতির অগ্রগতি দাবি করেছেন। তিনি বলেছেন, ফার্মের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণায় এমন একটি পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যা মানুষের কথোপকথন, দৃশ্য এবং লেখা থেকেই তথ্য সংগ্রহ করতে পারে এবং মানুষের রান্নার মতো জটিল কাজগুলোতেও সাহায্য করতে পারে।

তিনি আরও বলেন, মানুষ তার দৃষ্টিশক্তি, আওয়াজ ও সুগঠিত শব্দের মাধ্যমে তার চারপাশের পৃথিবীকে বোঝার চেষ্টা করে। আর আবিষ্কৃত এই পদ্ধতিটি ভবিষ্যতে এআর গ্লাস (কম্পিউটারাইজড চশমা) ও এর সাথে যুক্ত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) অ্যাসিসটেন্টের সহায়তায় খুবই সহজ হবে। উদাহরণস্বরূপ, এটি রান্না করার সময় কোনো উপাদান কম হয়েছে কিনা কিংবা সঠিক সময়ে চুলার তাপ কমিয়ে দেয়ার মতো নির্দেশনামূলক সূক্ষ কাজগুলোতে সাহায্য করতে সক্ষম।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু