26 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নকল প্রসাধনী,১৯ প্রতিষ্ঠানকে ৫২ লাখ জরিমানা

নকল প্রসাধনী,১৯ প্রতিষ্ঠানকে ৫২ লাখ জরিমানা

নকল প্রসাধনী,১৯ প্রতিষ্ঠানকে ৫২ লাখ জরিমানা

বিএনএ, ঢাকা : রাজধানীর চকবাজারে ভেজাল ও নকল প্রসাধনী উৎপাদন, মজুদ এবং বাজারজাত করায় ১৯ প্রতিষ্ঠানকে ৫২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব- ১০ এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্ব চকবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় অনুমোদনহীন ভেজাল এবং নিম্নমানের কসমেটিক্স, মেয়াদহীন ফুড আইটেম উৎপাদন, মজুদ ও বাজারজাত করায় ১৯ প্রতিষ্ঠানকে নগদ ৫২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। এ সময় ৮টি গোডাউন সিলগালাসহ প্রায় ৫০ লাখ টাকার নকল ও নিম্নমানের  প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এনায়েত কবির সোয়েব বলেন, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও নিম্নমানের কসমেটিক্স, মেয়াদহীন ফুড আইটেম উৎপাদন, মজুদ ও বাজারজাত করছিলেন।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের