27 C
আবহাওয়া
১২:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শপথ নিয়েই ১৫ নির্বাহী আদেশে বাইডেনের সই

শপথ নিয়েই ১৫ নির্বাহী আদেশে বাইডেনের সই

বাইডেন

বিশ্ব ডেস্ক, ঢাকা: যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন প্রথম দিনেই ১৫টি সাম্প্রতিক ও আলোচিত বিষয়ে কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ডোনাল্ড ট্রাম্পের উত্তরাধিকার ভেঙে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন তিনি। এ জন্য ট্রাম্পের অভিবাসন, জলবায়ু পরিবর্তন, বর্ণগত সাম্যতা এবং করোনভাইরাস মহামারি পরিচালনার বিষয়ে এক বিপরীত কার্যনির্বাহী পদক্ষেপে স্বাক্ষর করেন।

ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই এক ডজন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেন। এর মধ্যে আছে গৃহায়ণবিষয়ক নীতি, শিক্ষার্থীদের ঋণ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনবিষয়ক ইস্যু ও মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো।

এর আগে অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জো বাইডেন বলেন, সহিংসতা ও বিভাজনের রাজনীতি ও সংস্কৃতির বিপরীতে এক গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র ও ঐক্যের প্রকল্প হাজির করছেন তিনি।

বাইডেনের উপদেষ্টাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সীমান্ত দেয়াল, অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের গৃহীত বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ ও আদেশকে পাল্টে দিতে বিভিন্ন নির্বাহী আদেশে সই করবেন বাইডেন। যার মধ্যে অভিবাসীবান্ধব পদক্ষেপ হিসেবে তিনি শুরুতেই নতুন অভিবাসন পরিকল্পনা নিয়ে এগোবেন বলে ধারণা করা হচ্ছিল।

বাইডেন প্রশাসনের প্রেসসচিব জেন সাকি আগেই জানিয়েছিলেন, স্থানীয় সময় বুধবার বিকেলের মধ্যেই করোনা মহামারি মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার, ৭টি মুসলিম দেশের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতিগত বৈষম্য নিরোধে নির্বাহী আদেশে সই করবেন বাইডেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশও দেবেন। শেষ পর্যন্ত সেই পথেই এগোলেন তিনি।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছেন তিনি।

এ চুক্তিতে ফেরার বিষয়ে জাতিসংঘে নোটিশ পাঠানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গত বছর ওই চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার যে প্রক্রিয়া ডোনাল্ড ট্রাম্প শুরু করেছিলেন, তা থামাতেও পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, ‘অপচয় করার মতো সময় নেই। অবিলম্বে কাজ করতে হবে।’ এদিকে সামনের দিন ও সপ্তাহগুলোতে আরও বেশ কিছু নির্বাহী আদেশে বাইডেন স্বাক্ষর করতে পারেন বলে জানা গেছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের