28 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রংপুর মেডিকেল কলেজে আগুন

রংপুর মেডিকেল কলেজে আগুন

আগুন

বিএনএ, রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রমেকের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। রমেকের পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেডিকেলের তৃতীয় তলার ৭নং মেডিসিন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাসপাতালের কয়েকটি শয্যা এবং ওই ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী কমবেশি আহত হয়েছেন। তবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন