28 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে আহত যুবদল নেতার মৃত্যু

রাজধানীতে আহত যুবদল নেতার মৃত্যু


বিএনএ ডেস্ক : রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের  ছুরিকাঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া (৪২) মারা গেছেন। বুধবার(২০ নভেম্বর)ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ১৫ নভেম্বর এনায়েতগঞ্জ মিলাদ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটে।

নিহতের ভাগনি নাফিজা আক্তার  জানান, আমার মামা ২২ নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুব দলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।গত ১৫ নভেম্বর এনায়েতগঞ্জের একটি মিলাদ মাহফিল শেষ করে বাসায় ফেরার পথে কিশোর গ্যাং এর লিডার সুমন,বিল্লাল, রিপন,মাসুদসহ আমার মামাকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে গুরুতর আহত অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে থেকে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা