23 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে রাবিতে আদিবাসীদের ‌র‌্যালী

সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে রাবিতে আদিবাসীদের ‌র‌্যালী

সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে রাবিতে আদিবাসীদের ‌র‌্যালী

বিএনএ, রাবি: আদিবাসীদের জন্য উচ্চশিক্ষা ও প্রথম-দ্বিতীয় শ্রেণিসহ সকল চাকরিতে ৫% কোটা সংরক্ষণ ও তা বাস্তবায়নের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এসময় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানান তারা।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ র‌্যালির আয়োজন করে।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিনস্ কমপ্লেক্সের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আদিবাসীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছি। আমাদের পাহাড় ও সমতলের সকল আদিবাসীর আত্মপরিচয়ের জন্য সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশে বসবাসরত সকল আদিবাসীর উচ্চ-শিক্ষায় ভর্তির ক্ষেত্রে ৫% কোটা পূর্ণবাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রথম ও দ্বিতীয় শ্রেণির যে সকল কোটা বাতিল হয়েছে তা পুনরায় আবার বহাল করতে হবে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।”

আরও পড়ুন: বুধবার থেকে আবারো বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

এসময় উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি সাবিত্রী হেমরম, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডাসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।

বিএনএনিউজ/ সৈয়দ সাকিব/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা