24 C
আবহাওয়া
৪:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সারাদেশে র‌্যাবের ৪২৫ টহল দল

সারাদেশে র‌্যাবের ৪২৫ টহল দল


বিএনএ, ঢাকা: হরতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ৪২৫টি টহল দল মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর মধ্যে শুধু ঢাকাতেই মোতায়েন রয়েছে ১৪৫ টহল দল।

সোমবার (২০ নভেম্বর) সকা‌লে ‌র‌্যাব সদর দপ্ত‌রের লিগ‌্যাল এন্ড মি‌ডিয়া উইং‌য়ের প‌রিচালক কমান্ডার খন্দকার আল মঈন ব‌লেন, ব‌লেন, যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলষ্টেশন সহ গুরুত্বপূর্ন স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেতে ঢাকাসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এরপর হরতাল ও পাঁচদফা অবরোধের পর আবারও টানা ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি। চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী