23 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ নয়ন আর নেই

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ নয়ন আর নেই

ঢামেক হাসপাতাল

বিএনএ ডেস্ক :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ নয়ন (২৫)আর নেই।  ৪৮ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে কাঁঠালবাগান ঢালে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন তিনি।

নয়ন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোব্দা এলাকার লোকমান হোসেনের ছেলে। বর্তমানে কাঁঠালবাগান এলাকায় থেকে মোটরসাইকেলের গ্যারাজে কাজ করতেন।

নিহত নয়নের শ্বশুর মো. এরশাদ আলী বলেন, নয়ন কাঁঠালবাগান ঢাল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। ওই এলাকায় গত ৪ আগস্ট দুপুরের দিকে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী