28 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এবার মাহফুজের সঙ্গে জুটি বাঁধলেন পরীমণি

এবার মাহফুজের সঙ্গে জুটি বাঁধলেন পরীমণি

মাহফুজ

বিনোদন ডেস্ক: অভিনেতা মাহফুজ আহমেদ ও পরীমণিকে নিয়ে নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন চয়নিকা চৌধুরী। ‘চন্দ্রস্নানে এসো’ শিরোনামে এই প্রজেক্টে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবে এই জুটি।

বিষয়টি নিশ্চিত করে চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজ এবং পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়েছে। দুজনেই গল্পটি খুব পছন্দ করেছে। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিল কিছুক্ষণ! এরপর সানন্দে রাজি হয়ে গেছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। সেটা প্রস্তুত হলেই আমরা শুটিং শিডিউল ঠিক করব।’

চয়নিকার কথায়, ‘প্রহেলিকা’ দিয়ে যে ভালোবাসা আর প্রশংসা পেয়েছি, তাতে দায়িত্ব আরও বেড়ে গেছে। সবাই আমাকে বলছে, ‘প্রহেলিকা’য় যেমন টানটান উত্তেজনা ছিল, নতুন সিনেমায়ও সেই ধারাটা অব্যাহত রাখতে হবে। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ওয়েব ফিল্মটির গল্প ঠিক সেরকমই। দর্শক পুরোটা না দেখে উঠতে পারবে না।

‘চন্দ্রস্নানে এসো’র চিত্রনাট্য লিখছেন রায়হান খান। পরীমণি ও মাহফুজ বাদেও আর কে কে থাকছেন এই ওয়েব ফিল্মে সেটা নিশ্চিত না করলেও চয়নিকা জানান, চলতি বছরেই সিনেমাটির কাজ শেষ করতে চান তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন