26 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার

বিএনএ, সাভার : ঢাকার সাভারে দেড় কেজি গাঁজা ও হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে আমিন বাজারের বরদেশী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।গ্রেপ্তাররা হলেন, আমিনবাজারের বরদেশী গ্রামের রহিমা বেগম ও হাজেরা বানু ওরফে ওজুফা।

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ভোরে বরদেশী এলাকায় মাদকদ্রব্য বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন তারা। পরে দেড় কেজি গাজা ও ছয় গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার মাদক কারবারিরা এক যুগেরও বেশি সময় ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ