24 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের জরিমানা আদায়

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের জরিমানা আদায়

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর ভেজাল, পচা বাসি খাবার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের জামালখান এলাকার চেরাগি পাহাড় মোড়ের চেরাগী রেস্তোরাঁয় অভিযান চালায়। নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং আয়োডিনবিহীন খোলা লবণ ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া মেয়াদোত্তীর্ণ বেশী দামে ওষুধ বিক্রির অপরাধে নন্দনকানন এলাকার কিউর ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়ে। এছাড়া বহদ্দারহাট এলাকার এস এ ফার্মেসীকে ১০ হাজার টাকা, মোড়কজাত বিধিনিষেধ না মানায় জান্নাত বেকারিকে ৫ হাজার টাকাসহ মোট ৪ টি প্রতিষ্ঠান‌কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 এ সময় উপস্থিত ছিলেন, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার,বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান ।
বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে