24 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা: চট্টগ্রামে সংক্রমণ কমেছে, মৃত্যু ১

করোনা: চট্টগ্রামে সংক্রমণ কমেছে, মৃত্যু ১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে করোনার সংক্রমণ অনেকটা কমে এসেছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১ দশমিক ৭৮ শতাংশ।

চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৮২ জন। এছাড়া নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে ২০ জন মহানগর এলাকার এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ১ হাজার ৩১২ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান,  চট্টগ্রামে করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী।  সচেতন হলে সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী