27 C
আবহাওয়া
১:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কাবুলে নিহতের স্বজনরা দোষীদের বিচার চান

কাবুলে নিহতের স্বজনরা দোষীদের বিচার চান


বিএনএ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে গত ২৯ আগস্ট মার্কিন বাহিনীর ড্রোন হামলায় নিহতের স্বজনেরা দোষীদের বিচার চেয়েছে। তারা বলেছেন, এই ঘটনার জন্য মার্কিন কর্মকর্তাদেরকে সামনাসামনি ক্ষমা চাইতে হবে।

গত ২৯ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় ১১ ব্যক্তি নিহত হন যার মধ্যে সাতটি শিশু ছিল। হামলার প্রধান টার্গেট এজমারাই আহমাদি ক্যালিফোর্নিয়া-ভিত্তিক একটি এনজিও-তে কাজ করতেন। তাকে আইএস সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে মার্কিন গোয়েন্দারা তার গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
গত শুক্রবার পেন্টাগন এ হামলার তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে এবং তাতে ভুল স্বীকার করে বলা হয়েছে- হামলায় নিহতদের সবাই ছিলেন বেসামরিক নাগরিক। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড এ ঘটনায় নিহতদের স্বজনদের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু স্বজনরা বলছেন, ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, দোষীদের বিচার করতে হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের