23 C
আবহাওয়া
১:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। ত্রিশালের ফাতেমা নগর স্টেশন ছেড়ে ঢাকার দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার এসএম নাজমুল হক খান বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমা নগর স্টেশন ছেড়ে ঢাকার দিকে যাওয়ার পথে কিছুদূর গেলে রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জংশনে ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহত হয়নি। ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন নিয়ে রওনা হয়েছে। উদ্ধার কাজ কত সময় লাগবে তা বলা যাচ্ছে না।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা