31 C
আবহাওয়া
১০:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা


বিএনএ, ঢাকা : রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে ও শ্বাসরোধে নার্গিস আক্তার (৩৪) নামের স্ত্রীকে হত্যা করেছে স্বামী। শনিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে মুগদার মান্ডার একটি বাসা থেকে নার্গিস আক্তার এর মরদেহ উদ্ধার করে পুলিশ । ঘাতক স্বামী রিকশা চালক রেজাউল হক (৪০) পলাতক রয়েছে।

পরে সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, ‘মুগদার উত্তর মান্ডার একটি বাসায় ভাড়া থাকতো নার্গিস আক্তার ও তার স্বামী রেজাউল। নার্গিস বাসা বাড়িতে কাজ করতো। রেজাউল রিকশা চালক ছিল। তাদের ঘরে দুই মেয়ে এক ছেলে আছে। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী।’

এসআই আরও বলেন, শুক্রবার রাত ১২টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়া দেখতে পান প্রতিবেশীরা। এরপর গ্রামের বাড়ি থেকে ছেলে মেয়েরা নার্গিস আক্তারের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়ে খোঁজ পায় না। পরে সকালে এক স্বজন বাসায় এসে বাইরে থেকে দরজায় ছিটকানি দেখতে পায়। দরজা খুলে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে নার্গিসকে। পরে থানায় খবর দেয়।নার্গিসের দুই চোখে ধারালো অস্ত্রের আঘাত আছে। ধারণা করা হচ্ছে রাত ১২টার পর যেকোন সময় নার্গিসকে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামী রেজাউলকে আটকের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন