27 C
আবহাওয়া
৬:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » তালেবানের ভয়ে দেশ ছাড়লো আফগান পপ তারকা

তালেবানের ভয়ে দেশ ছাড়লো আফগান পপ তারকা

তালেবানের ভয়ে দেশ ছাড়লো আফগান পপ তারকা

বিএনএ, বিশ্বডেস্ক : আরিয়ানা সঈদ আফগানিস্তানে খোলামেলা পোশাক পরে ঘোরাফেরা করতেন। বিভিন্ন অনুষ্ঠানে উঁচু করে গান করতেন। জনপ্রিয় পপ তারকা হিসেবে পরিচিত ছিলেন। তালেবানের ভয়ে দেশ ছাড়লেন এ তারকা।

আফগান কাবুল দখল করার পর আমেরিকার বিমানে করে দেশ ছাড়লেন আরিয়ান সঈদ। বুধবার আমেরিকার উদ্ধারকারী বিমানে কাবুল ছাড়েন। কাবুল থেকে দোহা এবং সেখান থেকে তুরস্কের ইস্তানবুলে আপাতত রয়েছেন তিনি।

মার্কিন সৈনিকদের বহন করা সেই সি–১৭ বিমানে লুকিয়ে উঠে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আরিয়ানা। সঙ্গে লিখেছেন, ‘এক সাক্ষাৎকারে বলেছিলাম, “হয়তো আমিই হব মাতৃভূমি ছেড়ে পালিয়ে যাওয়া শেষ যোদ্ধা।” মজার ঘটনা হচ্ছে, আজ সেটাই ঘটল আমার জীবনে।’ বিমানের সিটে বসে ঘুমন্ত আরিয়ানা কত বিনিদ্র রাত কাটিয়েছেন, সেই অভিজ্ঞতাও অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন বলে জানিয়েছেন।

আরিয়ান সঈদ আফগানিস্তানের দু’টি টেলিভিশন চ্যানেলের সঙ্গেও কাজ করেছেন। একটি গানের অনুষ্ঠানে বিচারক হয়েছেন।

জন্ম আফগানিস্তানের কাবুলে হলেও জীবনের বেশিরভাগ সময় তিনি কখনও সুইজারল্যান্ডে কখনও লন্ডনে কাটিয়েছেন। সেই থেকেই অরিয়ান সঈদের পশ্চিমা ভাবধারায় বেড়ে ওঠা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ