27 C
আবহাওয়া
৬:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তান দখলের নেপথ্যে তালেবানের ৭ শীর্ষ নেতা

আফগানিস্তান দখলের নেপথ্যে তালেবানের ৭ শীর্ষ নেতা

আফগানিস্তান দখলের নেপথ্যে তালেবানের ৭ শীর্ষ নেতা

বিএনএ ডেস্ক : দ্রুততম সময়ে আফগান সরকারকে হটিয়ে কাবুল দখল করে তালেবানরা নজর কেড়েছে বিশ্ববাসীর ।  কাবুল বিজয়ের পর তালেবানরা শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করলেও অনেকের আতঙ্ক সরছেনা । তারা মনে করছে, যে কোন সময়ে তালেবানরা তাদের কট্টর রীতিনীতি চাপিয়ে দেবে আফগানদের ওপর  ।  যদিও তালেবানরা বারাবার স্বদেশবাসী ও বর্হিবিশ্বকে আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।তালেবোনদের এই বিজয়ের পেছনের নেপথ্য নায়ক কারা ? ৭ শীর্ষ  নেতার পরিচয় এখানে তুলে ধরবো্।

হাইবাতুল্লা আখুন্দজাদা:  আফগান তালিবানের প্রধান নেতা। ২০১৬-তে আমেরিকার ড্রোন হামলায় তাঁর পূর্বসূরির মৃত্যুর পর সংগঠনের তৃতীয় প্রধান হিসেবে উঠে আসেন। তিনি আড়াল থেকে সংগঠন সামলাতেন। তালিবানের শীর্ষস্তরে উঠে আসার পরই তাঁর ছবি প্রকাশ্যে আসে।

আব্দুল গনি বরাদর: তালিবানের প্রধান মুখপাত্র।  ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ ছিলেন। ২০১০-এ পাকিস্তানের করাচিতে আমেরিকার সৈন্যের হাতে ধরা পড়েছিলেন। ২০১৮-তে ছাড়া পান। বর্তমানে তালিবানের দোহার রাজনৈতিক কার্যালয়ের দায়িত্বে আছেন তিনি।

মোল্লা ইয়াকুব: তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে। তালিবানের উত্তরসূরির প্রধান দাবিদার ছিলেন।   পাকিস্তানে পড়াশোনা তাঁর। এখন আফগানিস্তানেই থাকেন। হক্কানি গোষ্ঠীর সঙ্গে ভাল যোগাযোগ তাঁর।

আব্দুল হাকিম ইশাকজাই: আখুন্দজাদার খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তালিবানের মধ্যে। তালিবানের প্রধান সমঝোতাকারীর দায়িত্বে রয়েছেন তিনি।

শের মহম্মদ আব্বাস স্তানিকজাই:  ১৯৯৬ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর ডেপুটি বিদেশমন্ত্রীর পদে ছিলেন।ইংরেজীতে খুব পারদর্শী। আফগান সরকারের সঙ্গে হক্কানি গোষ্ঠীর সমঝোতাকারী হিসেবে কাজ করতেন।

মোল্লা ইব্রাহিম সদর: ২০১৬-তে তালিবান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পান। তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন। তালিবান বাহিনীর মধ্যে বেশ জনপ্রিয়।

সিরাজউদ্দিন হক্কানি : ওয়াজিরিস্তানে হক্কানি নেট্ওর্য়াকের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ