21 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি আরবে আটকে পড়েছেন ১২৫০০ ইরানি হাজি

সৌদি আরবে আটকে পড়েছেন ১২৫০০ ইরানি হাজি


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে বিমান চলাচল বন্ধ থাকায় প্রায় ১২ হাজার ৫০০ ইরানি হাজি সৌদি আরবের মদিনায় আটকে পড়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

চলতি জুনের শুরুতে বিশ্বের লাখো মুসলমান সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন হজ পালন এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপন করতে।

অনেকে হজের অংশ হিসেবে মদিনাতেও সফর করেন।

সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর হাজীদের ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর ব্যবহারের চিন্তা করা হলেও, তা এখনও বাস্তবায়ন হয়নি।

ইরান জানিয়েছে, তারা সৌদি আরব ও ইরাকের সঙ্গে সমন্বয় করছে, যাতে হাজিরা স্থলসীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ইরানি হাজিদের যাবতীয় প্রয়োজন মেটাতে এবং তাদের নিরাপদে নিজ দেশে ও পরিবারের কাছে ফিরে যাওয়ার উপযুক্ত পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সব ধরনের সেবা দেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী