21 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে নবজাতক উদ্ধার

ধামরাইয়ে নবজাতক উদ্ধার


বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে একটি ঝোপের পাশ থেকে ১দিন বয়সী একটি মেয়ে নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুন) ভোর ৫টার দিকে উপজেলার পৌর সভার বরাতনগর এলাকায় একটি ঝোপ (জঙ্গল) থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়।

দৈনিক খবর পত্র পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ ওয়াসিম হোসেন বলেন, আমি প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে বাহিরে যাওয়ার সময় আমার বাসার পশ্চিম পাশে একটি ঝোপের ভিতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পাই। তখন আমি সামনে এগিয়ে গিয়ে দেখি একটি নবজাতক শিশু সেখানে জীবিত অবস্থায় পড়ে আছে। পরে আমি বরাতনগর মহল্লার লোকজনকে জানাই। ধামরাই থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা বলেন, আজ সকালে জীবিত একটি মেয়ে নবজাতক শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছু সময় গেলে বলা যাবে নবজাতকের অবস্থা কি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় একটি মেয়ে নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে সুস্থ্য রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। সেই সাথে এই শিশুটির প্রকৃত অভিভাবক খুঁজে পেতে আমরা তদন্ত শুরু করেছি।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী